ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৬০ রোগী, মৃত্যু ৯
দে্শে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। চলমান ২০২৩ সালে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত মোট ৫৩৭ জনের মৃত্যু হল।
ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীর ১১২৭ জনই ঢাকার বাইরের। এটা মোট নতুন ভর্তি রোগীর ৫৭ দশমিক ৫ শতাংশ।
এসব তথ্য আজ শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার পর্যন্ত এই বছর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৯৫ জনে। চলমান ২০২৩ সালে এদিন সকাল পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৮৪ জন। ঢাকার হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৫৩ হাজার ৪৮৯ জন।
শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৯৬০ রোগীর মধ্যে ৮৩৩ জন ঢাকার। মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরের ৪ জন।
শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ২৩৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকায় ৩৮৪৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি ৪৩৯০ জন।