ডেঙ্গু: ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২০১
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 আগস্ট 2023, 07:49 বিকাল
•
376 বার পঠিত
সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছেন। এই ২৪ ঘন্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২০১ জন রোগী।
হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ১ হাজার ২৭৫ জন ঢাকার বাইরের।
আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৮ জনকে নিয়ে চলমান ২০২৩ সালে ডেঙ্গুতে মোট ৫১৪ জন মারা গেলেন। রোগটিতে এই বছর এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালে ঢাকায় মোট ৫১ হাজার ৯৫৩ জন এবং ঢাকার বাইরে ৫৬ হাজার ৬৭৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই বছর ডেঙ্গু খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গেল ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।