শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০২৭

মোহাম্মদ খাইরুল আমিন • 19 সেপ্টেম্বর 2023, 07:50 বিকাল • 420 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০২৭

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে কিছুটা। কিন্তু এই একদিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উঠে গেছে ৩ হাজারের ওপরে। সংখ্যাটা ৩০২৭।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকার ৮৪৯ জন এবং দেশের বিভিন্ন এলাকার ২ হাজার ১৭৮ জন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন মারা গেছেন ঢাকায়, বাকি ৩ জন মারা যান ঢাকার বাইরে। 

চলতি ২০২৩ সালে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৬ জন মারা গেলেন। ঢাকায় মারা গেছেন ৫৭৮ জন, ঢাকার বাইরে ২৬৮ জন। 

এই বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৭৬ জন, ঢাকার বাইরে ৯৮ হাজার ৮১৯ জন। 

বর্তমানে সারা দেশের হাসপাতালে মোট ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকায় ভর্তি আছেন ৩ হাজার ৮১৪ জন, ঢাকার বাইরে ৬ হাজার ২৮৮ জন। 

এই বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র পান ৭০ হাজার ৫৮৪ জন, ঢাকার বাইরের হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৯২ হাজার ২৬৩ জন।