শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ডেইরি ফার্মের গরুর যাকাতের মাসায়েল

মোহাম্মদ খাইরুল আমিন • 30 জানুয়ারী 2022, 12:09 দুপুর • 2,714 বার পঠিত
ডেইরি ফার্মের গরুর যাকাতের মাসায়েল

প্রশ্ন ১১৪৯: জনাব মুফতী সাহেব! আমার একটা ডেইরী ফার্ম আছে তাতে ৭০-৮০টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করে ব্যবসা করি এবং এ গরুগুলোর খাওয়া-দাওয়ার পুরো খরচ আমাকেই বহন করতে হয়।

এখানে আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে আমাকে কি উক্ত গরুগুলোর যাকাত দেওয়া লাগবে?

উত্তর: প্রশ্নোক্তক্ষেত্রে আপনাকে উক্ত ডেইরী ফার্মের গরুর যাকাত দিতে হবে না। অবশ্য, দুধ বিক্রি করে যে টাকা আয় হয় তা যদি নেসাব পরিমাণ হয় তাহলে তার যাকাত দিতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫, ফাতহুল কাদীর ২/১২৬, আদ্দুরুল মুখতার ২/২৭৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২, ১৭৬, আলবাহরুর রায়েক ২/২১৩