ডায়াবেটিস রোগীদের গরমে সুস্থ থাকতে যা মেনে চলা জরুরি
ডায়াবেটিস হলে বিভিন্ন রোগের দ্বিগুণ ঝুঁকি বেড়ে যায়। বেশিরভাগ মানুষ অনিয়মিত জীবনযাপনের কারণেই এ রোগে ভুগছেন। আর ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
তাই এমন রোগীদের জন্য জরুরি হল বিভিন্ন বিষয়ে সতর্ক থাকা । ঠিক যেমন গরমে কিছু নিয়ম না মানলে ডায়াবেটিস রোগীর স্ট্রোক পর্যন্তও হতে পারে । তাই জরুরি হল গরমে সতর্ক থাকা ।
চলুন জেনে আসি, সুস্থ ও নিরাপদ থাকতে ডায়াবেটিস রোগী কোন কোন নিয়ম মেনে চলবেন-
১. উচ্চ রক্তে শর্করা ও গরম আবহাওয়া উভয়ই পানিশূন্যতার কারণ হতে পারে। তাই পানি ও তরল খাবার প্রচুর পরিমাণে খেতে হবে এ সময়।
২.চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল ও বিভিন্ন ফলের জুস পান করা থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলো রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে তোলে।
৩.নিজেকে রোদ থেকে রক্ষা করুন। যখন বাইরে থাকবেন; তখন ছাতা ব্যবহার করুন। একটি সানস্ক্রিন টুপি ও ব্যবহার করতে ভুলবেন না।
৪. ঢিলেঢালা ও হালকা পোশাক পরিধান করুন। এ সময় হালকা রঙের পোশাক পরিধান করলে স্বস্তি পাবেন। এমন পোশাক পরিধান করুন যাতে ঘাম সহজে বাষ্পীভূত হয়।
৫. প্রচণ্ড তাপ এড়াতে খুব ভোরে বা সন্ধ্যায় বাহিরে শরীরচর্চা করুন বা হাঁটুন।ভুলেও প্রখর রোদে পরিশ্রম করবেন না ।
৬. নিয়মিত রক্তে শর্করার পরিমাণ মাপুন। যদি আপনি গরমে দীর্ঘক্ষণ বাইরে থাকেন, তাহলে আরও ঘন ঘন ডায়াবেটিস মাপতে হবে।
৭. শীতল থাকার জন্য ঘরে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার করুন। উচ্চ তাপে ফ্যান আপনার জন্য যথেষ্ট না-ও হতে পারে।
টি/এ