শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

দাবি মানার আশ্বাসে হলে ফিরলেন খুবি ছাত্রীরা 

মোহাম্মদ খাইরুল আমিন • 17 আগস্ট 2022, 09:27 সকাল • 329 বার পঠিত
দাবি মানার আশ্বাসে হলে ফিরলেন খুবি ছাত্রীরা 

তারা পেয়েছেন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস। তাই বিক্ষোভ থামিয়ে হলে ফিরেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীরা। গত মধ্যরাতে সাড়ে তিন ঘণ্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হলে ফেরেন।

গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার পর তারা আন্দোলন স্থগিত করে মেয়েরা হলে ফিরে যান।

রাত সাড়ে ১০টার দিকে ছাত্রীরা প্রথমে অপরাজিতা হলের ভেতরের তালা ভেঙে বাইরে আসেন এবং প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন। পরে অন্য হলের শিক্ষার্থীরা যুক্ত হন। তারা হাদী চত্বরে অবস্থান নিয়ে নিজেদের ১০ দফা দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। 

অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিমি বলেন, ‘‘শিক্ষার্থীরা আমাদের সন্তান। তাদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তাদের হল তারা যেভাবে চাইবে আমরা সেভাবে চালাবো। শিক্ষক এবং শিক্ষার্থী কখনও প্রতিপক্ষ হতে পারে না।’’ ।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আইন ডিসিপ্লিনের এক ছাত্রী ওই হলে বটি দিয়ে গলা কাটার চেষ্টা করেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচে যান। এর প্রেক্ষিতে ছাত্রীদের রান্না করার সরঞ্জাম জব্দ করার নিদের্শ দেয় হল কর্তৃপক্ষ।

নির্দেশনায় ইলেকট্রনিক ডিভাইস, রাইস কুকার, হিটারসহ বিভিন্ন সরঞ্জামাদি না সরিয়ে ফেলতে বলা হয় না হলে যার রুমে এগুলো পাওয়া যাবে তার সিট বাতিল হয়ে যাবে।

নোটিশের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থীরা রাতে হলের তালা ভেঙে আন্দোলন শুরু করেন।

পরে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরাও। আন্দোলনরত শিক্ষার্থীরা পরে তাদের ১০ দফা দাবি তুলে ধরেন।   

দাবিগুলো হলো -
১। রাইস কুকার ও রান্নার সরঞ্জামাদি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
২। যৌন হয়রানির প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় কথা বলার কারণে ব্যক্তিগত আক্রমণ ও পারিবারিক
শিক্ষা তুলে কথা বলায় ক্ষমা চাইতে হবে।
৩। হলে প্রয়োজনে অভিভাবক ও নারী আত্মীয়দের থাকার অনুমতি দিতে হবে।
৪। পানিতে পোকা ও খাবারের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
৫। প্রভোস্টদের নিজ ডিসিপ্লিনের স্টুডেন্টদের ডেকে ব্যক্তিগত এবং একাডেমিক বিষয়ে হয়রানি বন্ধ
করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
৬। হলের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ করতে হবে।
৭। যেকোনো পরিস্থিতিতে সিট বাতিলের হুমকি দেওয়া বন্ধ করতে হবে।
৮। যেকোনো পরিস্থিতিতে হলের ছাত্রীদের মতামতকে প্রাধান্য দিতে হবে।
৯। আজকের (মঙ্গলবার ১৬ আগস্ট) ঘটনাকে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে হুমকি
দেওয়া যাবে না।
১০। দাবি না মানলে প্রভোস্ট কমিটিকে পদত্যাগ করতে হবে।