শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

চট্টগ্রামে ৪ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 08:10 রাত • 681 বার পঠিত
চট্টগ্রামে ৪ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা

 চট্টগ্রামে সাতকানিয়া উপজেলায় ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল।
 আজ বৃহস্পতিবার এ জরিমানা করা হয়। ইটভাটাগুলো হলো- মেসার্স সাঙ্গু ব্রিকস, মেসার্স হজরত মুল্লুক শাহ মুহুরী (রহ.) ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও মেসার্স চট্টগ্রাম ব্রিকস।  

 চট্টগ্রাম অঞ্চল পরিবেশ অধিদফতর  কার্যালয়ের পরিচালক মফিদুল আলম বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ অনুযায়ী চারটি ইটভাটাকে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
 ইটভাটা পরিচালনায় পরিবেশগত ও অবস্থানগত দুই ধরনের ছাড়পত্র নিতে হয়। এ চার ইটভাটার একটি ছাড়পত্র ছিল না। তাই চারটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।