চিলিতে শ্যাওলায় চাপা পড়ে ৪ হাজার টন স্যালমন মাছ মারা গেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 09:35 রাত
•
247 বার পঠিত
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শ্যাওলায় চাপা পড়ে ৪ হাজার ২০০ টন স্যালমন মাছ মারা গেছে। বৃহস্পতিবার দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ক্ষতিকর শ্যাওলার আস্তরণে চাপা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মাছগুলো মারা গেছে।
মৃত স্যালমন মাছগুলোর ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে ১৮টি খামার থেকে। এসব খামারে তিন ধরনের ক্ষতিকর শ্যাওলা শনাক্ত করা হয়েছে। এই দূষণের জন্য স্যালমন ফার্মিংকে দায়ী করেছে জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীনপিস।
এর আগে চিলিতে ২০১৬ সালে হাজার হাজার টন স্যালমন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যালমন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যালমন সরবরাহ করা হয়।