শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ছয়দিন পর করোনায় একজনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 11 এপ্রিল 2022, 06:18 বিকাল • 284 বার পঠিত
ছয়দিন পর করোনায় একজনের মৃত্যু

টানা ছয়দিন করোনাভাইরাসে মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় আবার একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই একদিনে ৪৪ জন নতুন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

গত বেশ কিছুদিন ধরে দেশে করোনা খুব নিয়ন্ত্রিত অবস্থায় আছে। সংক্রমণ একেবারে তলানির দিকে। মৃত্যুও কমে গেছে। তবে মাঝেমাঝে কেউ মারা যাচ্ছেন আর তাতে বোঝা যাচ্ছে কেউই এখনো করোনার ঝুঁকি থেকে মুক্ত নন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনার  নিয়মিত আপডেট জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন।