শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের শানজি প্রদেশে রেস্তোরাঁ ধসে পড়ে ১৩ জন নিহত হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 07:42 বিকাল • 229 বার পঠিত
চীনের শানজি প্রদেশে রেস্তোরাঁ ধসে পড়ে ১৩ জন নিহত হয়েছে

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের জিয়াংফেন কাউন্টিতে দুই তলা একটি রেস্তোরাঁ ধসে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে ধ্বংসস্তূপ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৭০০ মানুষ উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন। রেস্তোরাঁ ধসের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাব কিছু জানা যায়নি।

প্রকাশিত দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তুপ থেকে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন হলুদ পোশাক পরিহিত উদ্ধারকর্মীরা। ওই ভবনের একটি দেয়াল এখনো অক্ষত রয়েছে।