শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের সামরিক মহড়ার ওপর যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 11:44 দুপুর • 654 বার পঠিত
চীনের সামরিক মহড়ার ওপর যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগ

চীন অভিযোগ করেছে, চীনের সামরিক মহড়ার ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করার জন্য যুক্তরাষ্ট্র চীনের ‘বিমান উড্ডয়নমুক্ত’ এলাকায় একটি ইউ-২ গোয়েন্দা বিমান পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘উসকানিমূলক’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে চীন।

মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বিমানটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আকাশে উড্ডয়ন করেছে এবং ‘আন্তর্জাতিক আইনের আওতায়’ বিমানটিকে ওড়ানো হয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দেশটির সেনাবাহিনী যখন সামরিক মহড়ায় ব্যস্ত ছিল তখন সেদেশের ‘নিষিদ্ধ আকাশসীমায়’ যুক্তরাষ্ট্রের দূরপাল্লার গোয়েন্দা বিমানটি অনুপ্রবেশ করে।

ওই সামরিক মহড়া শুরুর আগে ওই এলাকার আকাশকে চীন ‘বিমান উড্ডয়নমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করেছিল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, বিমানটিকে ‘ভুলবশত’ গুলি করে ভূপাতিত করার আশঙ্কা ছিল কিন্তু চীনের সেনাবাহিনী ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। 

চীনা সেনাবাহিনী এখন পর্যন্ত সে দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের পাঁচটি ইউ-২ গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।