শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে ছুরি হামলায় ৫ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 01:45 দুপুর • 766 বার পঠিত
চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে ছুরি হামলায় ৫ জন নিহত

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে ছুরি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। শনিবার স্থানীয় সময় বিকেলে প্রদেশটির আনকিং শহরের রাস্তায় এক ব্যক্তি এই হামলা চালায়।

চীনের আনকিং পাবলিক সিকিউরিটি ব্যুরো বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং এই হামলার ঘটনার তদন্ত চলছে।

চীনে আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি ব্যবস্থা থাকলেও দেশটিতে প্রায়ই ছুরি হামলার ঘটনা ঘটে থাকে। গত এপ্রিলে মাসে দক্ষিণ চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে দুই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় আরো ১৬ জন আহত হন।