শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের এজেন্ট হিসেবে তথ্য সংগ্রহ করেছে সিঙ্গাপুরের এক নাগরিক

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুলাই 2020, 05:07 বিকাল • 265 বার পঠিত
চীনের এজেন্ট হিসেবে তথ্য সংগ্রহ করেছে সিঙ্গাপুরের এক নাগরিক

চীনের এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করার কথা স্বীকার করেছেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। ফেডারেল আদালতের কৌসুলিরা শুক্রবার জানান, ওয়াশিংটন ডিসিতে বাস করা জুন ওয়েই ইয়ো নামের ওই ব্যক্তি ‘একটি বিদেশী শক্তির অবৈধ এজেন্ট’ হিসেবে কাজ করার স্বীকারোক্তি দিয়েছেন।
এমন ঘটনার পর ওয়াশিংটন ও বেইজিংয়ের তিক্ত সম্পর্ক আরো ব্যাপক আকার ধারণ করলো। নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। 

করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার জন্য শুরু থেকে চীনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে চলছে বৈরিতা। এছাড়া হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন, দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্যও তাদের মধ্যে তিক্ততা বাড়িয়েছে। গত মঙ্গলবার গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার পাল্টা জবাবে চেংদুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে চীন।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, ডিকসন ইয়ো নামেও পরিচিত সিঙ্গাপুরের ওই ব্যক্তি তার রাজনৈতিক পরামর্শদাতাদের ব্যবহার করে মূল্যবান ও জনসাধারণের তথ্য সংগ্রহ করে চীনা গোয়েন্দাদের কাছে পাঠাতো। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গুপ্তচরবৃত্তি করেছেন। গত বছর তাকে গ্রেফতার করা হয়।