শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের ১ কোটি ৩০ লাখ মানুষ কার্যত গৃহবন্দি

মোহাম্মদ খাইরুল আমিন • 23 ডিসেম্বর 2021, 08:15 রাত • 316 বার পঠিত
চীনের ১ কোটি ৩০ লাখ মানুষ কার্যত গৃহবন্দি

এবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানশির প্রধান শহর জিয়ানে লকডাউন জারি করেছে দেশটির সরকার। এর ফলে শহরটির ১ কোটি ৩০ লাখ মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। বৃহস্পতিবার এক ঘোষণায় এই লকডাউনের আদেশ দেয় চীনের সরকার।

জানা গেছে, এখন পর্যন্ত জিয়ানে ওমিক্রনে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি, তবে শহরটিতে করোনা সংক্রমণ বাড়ছে। গত ১৭ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত টানা ছয়দিনে প্রতিদিনই বাড়ছে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা। চীনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গত ছয় দিনে জিয়ানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত ৬৩ জন।

নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে জিয়ানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে।