শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন কাবুলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল

শরীফ উসমানী • 15 সেপ্টেম্বর 2023, 07:40 বিকাল • 495 বার পঠিত
চীন কাবুলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল

চীন আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে।দেশটিতে দুই বছর আগে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে কোনও বিদেশি দূত নিয়োগ করা হলো।

ভয়েস অফ আমেরিকার খবরে।তালেবানের নেতৃত্বাধীন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ , আফগানিস্তানের রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঝাও জিং-এর পরিচয়পত্র গ্রহণ করেছেন।

চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।

ঝাও-এর এই নিয়োগের ফলে তালেবান সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনও ইঙ্গিত দেয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। এটি আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও অটল।