শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চারটি রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

মোহাম্মদ খাইরুল আমিন • 14 অক্টোবর 2022, 03:33 দুপুর • 219 বার পঠিত
চারটি রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার চারটি হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। বুধবার (১২ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইউক্রেন বিমানবাহিনীর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ইউনিট জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫৮ মিনিটের মধ্যে রাশিয়ার চারটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেন বিমানবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কে-৫২ নামের একটি হেলিকপ্টার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। অন্যগুলো শত্রু লাইনের পেছনে বিধ্বস্ত হয়েছে। আরও দুইটি হেলিকপ্টারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। ফলে ভূপাতিত হওয়া হেলিকপ্টারের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

হেলিকপ্টারগুলো সম্ভবত দক্ষিণাঞ্চল দখলকারী রুশ সেনাদের সাহায্য করতে যাচ্ছিল। তখন তাদের মাত্র ১৮ মিনিটে গুলি করে ভূপাতিত করা হয়।