শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চারটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 10:18 রাত • 161 বার পঠিত
চারটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর

চার দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর। শুক্রবার দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এ নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার আওতায় দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে থেকে চার দেশের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী ওই চার দেশ থেকে কেউ সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিনে ভ্রমণ করেছেন, এমনকি যারা ট্রানজিট ভিসায় প্রবেশের অপেক্ষায় রয়েছেন এবং এ চার দেশ ভ্রমণ করেছেন তারাও ২ মে থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না।

দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানান, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হবে না।