শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
শিক্ষা

চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা

মোহাম্মদ খাইরুল আমিন • 24 সেপ্টেম্বর 2025, 09:48 রাত • 357 বার পঠিত
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা

চাঁদপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় স্কাউটস্ ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা,  বাংলাদেশ স্কাউটস্, চাঁদপুরের সাধারণ সম্পাদক মো. হোসেন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। 

কর্মশালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ও তথ্যচ্চিত্র প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন। 

মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুরের সহকারি পরিচালক পূরবী সরকার শম্পা। মুক্ত আলোচনায় স্কাউটস্ ও গার্লস গাইডের সদস্যরা অংশ নেয়।

টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।