শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

চাঁদপুরে ১৭ জেলে আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2024, 12:55 দুপুর • 617 বার পঠিত
চাঁদপুরে ১৭ জেলে আটক

চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞা
অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে  চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন-নাজমুল হাসান (২৩), মো. আসলাম (২৫), মো. আব্দুর রশিদ (৫৮), মো. সুজন (১৯), মো. ইউসুফ (২০), মো. রুবেল মিজি (২৪), মো. মাসুম (২৩), মো. জুয়ের মিজি (২৮), বিল্লাল হোসেন (২২), মো. মেয়াজিব (২১), মাসুদুর রানা (১৯)। অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন- মো. মাইনুদ্দিন (১৫), মো. হৃদয় (১৪), মো. মাহিম (১৫), মো মমিন (১৫), হৃদয় (১৪) ও আল-আমিন (১০)। এসব জেলেদের বাড়ী মুন্সীগঞ্জ, চাঁদপুরের মতলব উত্তর ও সদরের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, বুধবার  সন্ধ্যায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর ও চিরাচর নামক স্থান থেকে এসব জেলেদের জাটকা ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২হাজার ৯০০ মিটার কারেন্টজাল, ২টি মাছ ধরার কাঠের নৌকা ও ৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, জব্দ জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।  জব্দকৃত নৌকাগুলো নৌ থানা হেফাজতে মামলার আলামত হিসেবে রয়েছে।