শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ব্যাংকের সঙ্গে মোবাইল ব্যাংকিং লেনদেনের সিদ্ধান্ত আপতত স্থগিত

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2020, 07:18 বিকাল • 705 বার পঠিত
ব্যাংকের সঙ্গে মোবাইল ব্যাংকিং লেনদেনের সিদ্ধান্ত আপতত স্থগিত

২৭ অক্টোবর থেকে চারটি ব্যাংকের সঙ্গে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে লেনদেন হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আন্তঃলেনদেন চালু করার বিষয়ে নিষেধ করে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মধ্যে যোগসূত্র ঘটানোর চেষ্টা এখনও সফল হয়নি। এর কারণ হিসেবে তারা বলছেন, কারিগরি কাজ শেষ করা যায়নি।  কিছু জায়গায় এখনও ত্রুটি রয়েছে। যে কারণে মঙ্গলবার থেকেই এই সুবিধা পাওয়ার কথা থাকলেও গ্রাহকেরা তা পাচ্ছেন না।

তবে দ্রুত সময়ের মধ্যেই এই সেবা চালু করা যাবে বলে আশা করছেন তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আন্তঃব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের  মধ্যে লেনদেন করা সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন,‘আন্তঃলেনদেন চালুর প্রক্রিয়াটি আরেকবার পর্যালোচনা করে দেখা হচ্ছে।’ এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং হিসাব ও ব্যাংকের হিসাবের মধ্যে লেনদেন শুরু করা সম্ভব হবে না বলেও জানান তিনি।

আরো জানুন>>>মোবাইল ব্যাংকিংয়ে এক হিসাবেই সব লেনদেনের সুবিধা