শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 10 ডিসেম্বর 2021, 06:35 বিকাল • 280 বার পঠিত
বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত

বুরকিনা ফাসোতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বন্দুকধারীদের হামলায় নিহতদের সবাই দেশটির সরকারপন্থী বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্য।

জানা গেছে, গত বুধবার বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট রোচ কাবোরি। একইসঙ্গে ওই পদে দেশটির সেনাবাহিনীর শীর্ষ ব্যক্তিকেও বসান তিনি। বুরকিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাস্তায় সাধারণ মানুষের আন্দোলনের মধ্যেই রোচ কএবারি এই সিদ্ধান্ত নেন এবং এর একদিন পরেই এ হামলার ঘটনা ঘটলো।  

হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ এর দায় স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, নাইজার এবং মালির বিস্তৃত এলাকাজুড়ে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জিহাদিদের হামলা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় শহর তিতাউ থেকে ১০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা সবাই দেশটির হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্স নামক সরকারপন্থি একটি বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্য। জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে এই বাহিনী সরকারের কাছ থেকে অর্থ ও প্রশিক্ষণ সহায়তা পেয়ে থাকে।