বুলগেরিয়ার একটি নার্সিং হোমে ভয়াবহ আগুন লেগে ৯ জনের মৃত্যু
বুলগেরিয়ায় একটি নার্সিং হোমে ভয়াবহ আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত সোমবার দেশটির পূর্বাঞ্চলের একটি নার্সিং হোমে এ দুর্ঘটনা ঘটে। ঐ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে।
আরো জানা যায় স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় একটি স্কুল ভবন যেটিকে নার্সিং হোমে রুপান্তর করা হয়েছিলো সেখানে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের প্রধান তিহোমির তোতেভ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
যখন আগুন লাগে তখন ৫৮ জনের মত মানুষ ছিলো ওই ভবনে । তাদের মধ্যে যাদের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে অবস্থা গুরুতর হয় তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তবে জানা যায় এর আগে চলতি মাসের শুরুতে বুলগেরিয়ার এক করোনা ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় তিন জনের মৃত্যু হয়।