শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

বরগুনায় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 এপ্রিল 2022, 09:53 সকাল • 1,318 বার পঠিত
বরগুনায় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ

বরগুনায় জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুরে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল মো. আফজালুর রহমান শাহীন, বরগুনা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল হক ও বেতাগী উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম।

এদিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে খাজুরতলা এলাকায় জামায়াত নেতা আফজালুর রহমান শাহীনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু বই, বৈঠকের কাগজপত্র, বৈঠকে আসা জামায়াত নেতাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল উদ্ধারসহ তিন নেতাকে আটক করে পুলিশ।

ওসি আরো বলেন, জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৈঠক থেকে উদ্ধারকৃত বই ও নথিপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।