ব্রাজিলে অক্সিজেন সিলিন্ডার কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
25 এপ্রিল 2021, 07:50 বিকাল
•
634 বার পঠিত
করোনাভাইরাসে বিপর্যস্ত ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় ফোর্তালেজা শহরে অক্সিজেন সিলিন্ডার উৎপাদন করার একটি কারখানায় বিস্ফোরণ ঘটে চার জন আহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রাজিলের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের চরম সঙ্কটের মধ্যেই বিস্ফোরণের এ ঘটনা ঘটল। চলতি বছরের প্রথমদিকে উত্তরাঞ্চলীয় মানাউস শহরে করোনার দ্বিতীয় ঢেউয়ে লোকজনকে দমবন্ধ হয়ে মারা যাওয়া থেকে বাঁচাতে বিমান যোগে ট্যাংকে করে অক্সিজেন সরবরাহ করেছিল দেশটির ফেডারেল সরকার।