শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

বড় সংঘাতে জড়িয়েছে ফিলিস্তিন-ইসরাইল

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 11:24 দুপুর • 475 বার পঠিত
বড় সংঘাতে জড়িয়েছে ফিলিস্তিন-ইসরাইল

ইসরাইল ও ফিলিস্তিন গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে।

ফিলিস্তিনি জঙ্গিরা বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরাইল বিমান হামলা চালায়।

এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরাইল তাৎক্ষণিক জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায়। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এ রকম একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা শাসনকারী ইসলামপন্থী হামাস বলছে, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে। 

এদিকে মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরো তীব্র রূপ ধারন করেছে।

মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে ফিলিস্তিন ও ইসরাইলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

এদিকে গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন।

নিউইয়র্কে তার মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।