বোরকা-হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 জুন 2022, 02:07 দুপুর
•
266 বার পঠিত
বোরকা কিংবা হিজাব পরা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। এই মন্তব্য করেছেন হাইকোর্ট। এর সঙ্গে দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরায় শিক্ষার্থীদের হেনস্থা হওয়ার ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটটির পক্ষে শুনানি করেছেন আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।