শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বোকা হারামের নেতা শেকাউ মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 03:55 দুপুর • 1,128 বার পঠিত
বোকা হারামের নেতা শেকাউ মারা গেছেন

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকা হারামের নেতা আবু বকর শেকাউ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি)। এ সম্পর্কিত একটি অডিও সম্প্রতি প্রকাশ করেছে তারা।

অডিও রেকর্ডে বলতে শোনা যায় হয়, শেকাউ পৃথিবীতে অপমানিত হওয়ার চেয়ে পরকালে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছেন। তিনি বিস্ফোরণ ঘটিয়ে তাৎক্ষণিকভাবে নিজেকে হত্যা করেছেন। এ ঘটনা ১৮ মে’র দিকে ঘটেছে।

অডিওতে বলা হয়, বোকা হারামের এলাকায় যোদ্ধা পাঠায় আইএসডব্লিউএপি। আইএসডব্লিউএপির যোদ্ধারা শেকাউকে তার ঘরে বসা অবস্থায় পান। আইএসডব্লিউএপির যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হন শেকাউ। একপর্যায়ে তিনি পালিয়ে যান। পরে আইএসডব্লিউএপির যোদ্ধারা শেকাউকে খুঁজে বের করেন। তাকে ও তার অনুসারীদের অনুশোচনা করতে বলা হয়। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান। এরপর শেকাউ নিজেকে হত্যা করেন।

শেকাউয়ের মৃত্যুর বিষয়ে আইএসডব্লিউএপি যে দাবি করেছে, সে সম্পর্কে বোকা হারাম আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।