শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বৈরুত বিস্ফোরণে লেবানন যাচ্ছে এফবিআইর তদন্তকারী দল

অনলাইন নিউজ পোর্টাল • 16 আগস্ট 2020, 11:43 দুপুর • 183 বার পঠিত
বৈরুত বিস্ফোরণে লেবানন যাচ্ছে এফবিআইর তদন্তকারী দল

চলতি মাসের শুরুতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিলো লেবাননের রাজধানী বৈরুত। ওই ঘটনা তদন্তে চলতি সপ্তাহের শেষে সেখানে যাচ্ছে এফবিআইর তদন্তকারীদের একটি দল।

বৈরুতে বিস্ফোরণ নিয়ে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার-সেক্রেটারি ডেভিড হেল। তিনি জানান, লেবানিজ কর্তৃপক্ষের আমন্ত্রণে বিস্ফোরণের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে তদন্তে অংশ নিচ্ছে এফবিআই দল।

শনিবার বৈরুত বন্দর পরিদর্শন করেছেন ডেভিড হেল। সেখান থেকে ফিরে তিনি বলেন, আমরা এমন কোনো যুগে ফিরে যেতে চাই না যেখানে লেবাননের বন্দর বা সীমান্তে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে পারে।
ডেভিড আরো বলেন, বিস্ফোরণ নিয়ে আমরা সত্যিই একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে চাই। আমি জানি সবার দাবি এখন এটাই।

উল্লেখ্য, লেবাননের বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখা গেছে, বৈরুত বন্দরে যে রাসায়নিক দ্রব্য জমা রাখা আছে সে বিষয়ে দেশটির শীর্ষ নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা জানতেন। সরকারের এই খামখেয়ালি মনোভাব ভালোভাবে গ্রহণ করেনি জনগণ। ফলে সরকারবিরোধী বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। তাদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের মন্ত্রিপরিষদ।