বন্দুকধারীর গুলিতে টেক্সাসে ১ জন নিহত ও আহত ৫ জন
অনলাইন নিউজ পোর্টাল
•
09 এপ্রিল 2021, 03:17 দুপুর
•
106 বার পঠিত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্রায়ান শহরে কাস্টম কেবিনেট কোম্পানির এক কর্মচারীর গুলিতে এই ঘটনা ঘটে।
ব্রায়ান পুলিশ প্রধান সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ না করলেও হামলাকারী কাস্টম কেবিনেটের এক কর্মচারী বলে জানিয়েছেন। টেক্সাসের গর্ভনর এক বিবৃতিতে জানান, বন্দুক হামলার পর সন্দেহভাজনকে ধরতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রায় দুই ঘণ্টা পর হামলাকারীকে আরেকটি শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।