শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় ২০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 10 অক্টোবর 2021, 09:55 রাত • 248 বার পঠিত
বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় ২০ জন নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা দেশটির সোকোতো প্রদেশের একটি মার্কেটে হামলা ও সেখানকার গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

নাইজেরিয়ার সোকোতো প্রদেশের পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা জানান, অস্ত্রধারী এই ডাকাতরা মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করে এবং এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। অস্ত্রধারী এই ডাকাতরা ছিল সংখ্যায় অনেক এবং তারা কমপক্ষে ২০ জনকে হত্যা করে। এছাড়া আরো ৯টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

সোকোতো প্রদেশের প্রাদেশিক আইনসভার সদস্য হুসাইন বোজা এই হামলা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। অস্ত্রধারী ডাকাতদের এই হামলার জন্য তিনি ওই প্রদেশে যথাযথ নিরাপত্তার ঘাটতিকে দায়ী করেন।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এসব অপরাধ বন্ধে নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদেক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।