শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বলিভিয়ায় ৫ দিনে ৪০০-র বেশি লাশ উদ্ধার

অনলাইন নিউজ পোর্টাল • 22 জুলাই 2020, 12:46 দুপুর • 445 বার পঠিত
বলিভিয়ায় ৫ দিনে ৪০০-র বেশি লাশ উদ্ধার

গত পাঁচদিনে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় রাস্তা এবং বাড়ি থেকে ৪০০টির বেশি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বলিভিয়া পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বলিভিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯৯১ জন। মারা গেছেন ২ হাজার ২১৮ জন।