শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বকে তালেবানের সাথে সম্পৃক্ত হতে পাকিস্তানের আহ্বান

অনলাইন নিউজ পোর্টাল • 16 সেপ্টেম্বর 2021, 05:37 বিকাল • 289 বার পঠিত
বিশ্বকে তালেবানের সাথে সম্পৃক্ত হতে পাকিস্তানের আহ্বান

পাকিস্তান বিশ্বকে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে তার সম্পর্কের পুনর্মূল্যায়ন করার সময় যুক্তরাষ্ট্রের বার্তা শুনতে হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসূফ বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, বিশ্ব যেন অতীতের ভুলগুলো আবার না করার গুরুত্ব বুঝতে পারে। তিনি আরও বলেন, আমাদের জন্য, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাওয়া অপরিহার্য, সেদিকেই আমরা মনোনিবেশ করছি।