বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫৩ লাখ ২ হাজার
অনলাইন নিউজ পোর্টাল
•
10 ডিসেম্বর 2021, 09:45 সকাল
•
339 বার পঠিত
সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ হাজার ৪৯ জন। এনিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ২ হাজার ১২১ জনে। এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২ হাজার ৬৭১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৪৪৯ জনে।
এদিকে বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫ লাখ ৩৪ হাজার ৪৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৫ হাজার ২৪২ জন মারা গেছেন।