বিশ্বের এখন ৩ চ্যালেঞ্জ, করোনা যুদ্ধ ও মাঙ্কিপক্স
বিশ্ব এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, বিশ্বের এখন একাধারে কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ, আর মাঙ্কিপক্স সামলানোর চ্যালেঞ্জ।
আসলে সারা বিশ্বের মানুষকে সতর্ক করে দিতে চাইছেন টেডরস। জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আলোচনায় বসেছিলেন বিশ্বের নতুন টেনশনের রোগ মাঙ্কিপক্স নিয়ে। সেখানে টেডরস বিশ্বের তিন সমস্যার কথা বলেন। মাঙ্কিপক্স এখন আফ্রিকার বাইরে ১৫টি দেশে ধরা পড়েছে।
মাঙ্কিপক্সের ৯০টার বেশি কেস পাওয়া গেছে ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইসরাইলে। এশিয়ায়ও এসে গেছে এই পক্স। লাতিন আমেরিকায় নিশ্চিত কেস এখনো নেই। তবে সোমবার আর্জেন্টিনায় মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহজনক একজনকে পাওয়া গেছে।
এখন পর্যন্ত অবশ্য বলা হচ্ছে সংক্রামক এই রোগ অনেক বেশি মানুষের জন্য ঝুঁকির না। মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স রোগ বেশ দেখা যায়। এটা মানুষের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে না। অসুস্থতাও থাকে কম।
এই রোগে কেউ আক্রান্ত হলে কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস তাই জানাচ্ছে।
বিশ্বের নানা দেশে মাঙ্কিপক্সের এভাবে হঠাৎ ছড়িয়ে পড়া বিজ্ঞানিদেরও অবাক করেছে। যুক্তরাজ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন পরামর্শ দিয়েছেন। তারা এই রোগে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই তিন সপ্তাহের জন্য সেলফ আইসলোশনে থাকতে বলেছে। শুক্রবার বেলজিয়াম প্রথম দেশ হিসেবে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির জন্য তিন সপ্তাহের কোয়ারেন্টিন ঘোষণা করেছে।
গার্ডিয়ান সংবাদপত্র জানাচ্ছে, যুক্তরাজ্য আজ সোমবার আরো আক্রান্ত রোগীর খবর নিশ্চিত করতে পারে।