শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু ৬৫ লাখ ৪৫ হাজার ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন • 29 সেপ্টেম্বর 2022, 09:31 সকাল • 435 বার পঠিত
বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু ৬৫ লাখ ৪৫ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৬১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬৯৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৫ হাজার ৫ জনের।

আজ বৃহস্পতিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ৪৫ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৪ জন এবং মারা গেছেন ৩০৭ জন।