শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বে সর্বশেষ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 10:00 দুপুর • 767 বার পঠিত
বিশ্বে সর্বশেষ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৭ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫৬ লক্ষ ১৭ হাজার ৩৮০ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ১৪ হাজার ১০৪ জন। মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ২৬২ জন।