শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪২ লাখ ৭৯ হাজার

অনলাইন নিউজ পোর্টাল • 06 আগস্ট 2021, 08:38 সকাল • 254 বার পঠিত
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪২ লাখ ৭৯ হাজার

  বিশ্বে জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
 
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৪২ লাখ ৭৯ হাজার ৩৮১ জন।
মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ১১২ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৬২ জন।

এদিকে শুরু থেকে করোনায় আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৭৪৪ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ৮৭৯ জন।