বিশ্বে জুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ২৩৭ জন। এ নিয়ে বিশ্বে করোনায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাঁড়ালো ২৮ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ২২৯ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৪ জন।
রোববার (২ জানুয়ারি) করোনা আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গত একদিনে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে ফ্রান্সে। দেশটিতে নতুন করে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৩ হাজার ৮৫১ জন। আর শনাক্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৯২৬ জন।