বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬২১ জনের
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 মে 2022, 10:34 দুপুর
•
164 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৫৯৬ জন। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ১১ হাজার ৫৮৬ জনে।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৩৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫০ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ২০৫ জন।
আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন।
তবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬১১ জন।