শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু,কমেছে শনাক্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 04 অক্টোবর 2022, 08:48 সকাল • 369 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু,কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬১৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। এতে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫১ হাজার ৬৭২ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬৭ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে তাইওয়ানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৩৮ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৬৫ লাখ ৮১ হাজার ১১৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ হাজার ২০১ জন মারা গেছেন।