বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩৪ জনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 নভেম্বর 2022, 08:51 সকাল
•
711 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ নয় হাজার ছয়জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৩৭৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ছয় হাজার ৭২৩ জনে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এ সময় দেশটিতে মারা গেছেন ৪৬ জন।
অন্যদিকে এ সময় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায় ৬২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫৬৬ জনের।
এ সময় বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ জন।