শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৬১৪ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2022, 10:26 দুপুর • 353 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৬১৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরো ৬১৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড়শ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৪১ হাজার ২৭৮ জনে।

এদিকে, ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৮৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৪৩৭ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৪ হাজার ৩৭৫ জন মারা গেছেন।