শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ১১৮ জন মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 07 মার্চ 2022, 10:27 দুপুর • 316 বার পঠিত
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ১১৮ জন মৃত্যু

করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১১৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজার কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬০ লাখ ১৯ হাজার ১৮৪ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দুই লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৪ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১১ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইরান, ইন্দোনেশিয়া, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৬৩ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লাখ ১৯ হাজার।