শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বব্যাপী একদিনে করোনায় মৃত্যু ৭ হাজার ৫৫ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 30 ডিসেম্বর 2021, 11:00 দুপুর • 301 বার পঠিত
বিশ্বব্যাপী একদিনে  করোনায় মৃত্যু ৭ হাজার ৫৫ জন

একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্ব জুড়ে সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।  বিশ্বে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে, ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক শনাক্ত হয়েছিল। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি।

এছাড়া বিশ্বব্যাপী একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাত হাজার ৫৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।

বৃহস্পতিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে। আর বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জন।

চীনের উহানের হুবেই শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। পরিস্থিতি অবনতির দিকে গেলে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।