বিশ্বব্যাপী আড়াই কোটি ডোজ টিকা দেবে হোয়াইট হাউস
অনলাইন নিউজ পোর্টাল
•
04 জুন 2021, 05:12 বিকাল
•
648 বার পঠিত
অবশেষে নিজ দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পর অব্যহৃত আড়াই কোটি ডোজ টিকা বিশ্বব্যাপী সরবরাহের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এই মাসের মধ্যেই এই টিকা সরবরাহ করা হবে বলে জানা গেছে।
আড়াই কোটি ডোজের মধ্যে প্রায় ৭৫ শতাংশই যাবে জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্সে। বাকি টিকা জরুরি ভিত্তিতে সরাসরি মিত্র রাষ্ট্রগুলোকে দেওয়া হবে বলেও জানায় হোয়াইট হাউস।
বিশ্বব্যাপী টিকার জন্য হাহাকার আর দরিদ্র দেশগুলোতে তীব্র সংকট সত্ত্বেও এরই মধ্যে নিজ দেশের প্রায় ৭০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সিংহভাগ নাগরিককে টিকাদানের পর এবার বিশ্বব্যাপী আড়াই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিল হোয়াইট হাউস।