শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে তেলের দামে

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মার্চ 2022, 08:31 সকাল • 241 বার পঠিত
বিশ্ববাজারে কমেছে তেলের দামে

বিশ্ববাজারে গত রোববার থেকে কমেছে জ্বালানি তেলের দাম। আগের সপ্তাহের দরপতনের ধারা এ সপ্তাহেও অব্যাহত। এর আগে, ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হলে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে বিশ্ববাজারে।

জানা যায় গত ৭ মার্চ অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১৩৯.১৩ ডলারে ওঠার পর গত সপ্তাহে তা কমতে শুরু করে। যা সপ্তাহ জুড়ে ব্যারেল প্রতি ১০৮-ডলারের মধ্যে রয়েছে।

গত সোমবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দর কমে দাঁড়িয়েছে ১০২ ডলার ৫৫ সেন্টে। এছাড়া ব্রেন্ট অপরিশোধিত তেলের দর হয়েছে ১০৬ ডলার ১৯ সেন্ট।

রাশিয়ার অভিযান শুরুর পর অস্থির তেলের বাজার নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। গত সপ্তাহের দরপতন সরবরাহের উন্নতির কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে বৈঠকের খবরে তেলের দাম কমেছে।