শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুন 2020, 11:29 দুপুর • 338 বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা

আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২ সপ্তাহ ধরেই প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে কোভিড-১৯ এ যার বেশিরভাগই আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ এশিয়ায়। তাই এই দুই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ এশিয়ার তিন দেশ; ভারত, পাকিস্তান ও বাংলাদেশে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। দেশ তিনটির প্রতিটিতেই প্রতিদিন নতুন শনাক্ত ও মৃত্যুতে নিয়ম করে ভাঙছে আগের দিনগুলোর রেকর্ড। 

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‌প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে এক লাখ মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হতে সময় লেগেছিল দুই মাসের বেশি। কিন্তু এখন সেটা প্রাত্যহিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শনাক্তদের এক-তৃতীয়াংশই হচ্ছে দশটি দেশে; যার বেশিরভাগ দক্ষিণ এশিয়া ও আমেরিকার।

এদিকে করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৮০ লাখ ছাড়িয়েছে। প্রাণহানি ৪ লাখ ৩৫ হাজার। সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।