বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ
অনলাইন নিউজ পোর্টাল
•
22 নভেম্বর 2021, 10:37 দুপুর
•
262 বার পঠিত
করোনার ঊর্ধ্বগতির কারণে নতুন করে ঘোষিত লকডাউন ও বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। গত রবিবার বেলজিয়ামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। ৩৫ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তায়। দ্রুত সব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানান তারা। এসময় তাদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। শুরু হয় সংঘর্ষ।
করোনার ঊর্ধ্বগতি কমাতে যারা টিকাগ্রহণ করেনি তাদের রেস্টুরেন্ট, বারসহ নানা জায়গায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরপর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে মানুষ।জানা যায় টানা দুইদিনের মতো রবিবার রাতেও নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে বিক্ষোভ চালান মানুষ। বিক্ষোভ অব্যাহত আছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতে।