বিদেশগামীদের ১৬টি নির্ধারিত ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে হবে
সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বিদেশ গমনে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য বিদেশগামীদের ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করাতে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এসব প্রতিষ্ঠান থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে।
যেসব প্রতিষ্ঠানে করোনাভাইরাসের পরীক্ষা করানো যাবে:
১. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
২. ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
৩. ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
৪. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
৫. শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
৬. বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
৭. কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
৮. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
১৪. এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট