বিদেশের কারাগারে ১১,৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক আছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক রয়েছেন।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে ২ জন, মিশরে ৬ জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ৬ জন, শ্রীলঙ্কায় ৩ জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনে ১৯১ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জন, মালয়েশিয়ায় ২১৯ জন, আলজেরিয়ায় ৫ জন, থাইল্যান্ডে ৪ জন, লেবাননে ২৮ জন, গ্রীসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মিয়ানমারে ৩৫৮ জন, জাপানে ২ জন, জর্ডানে ১০০ জন আটক রয়েছেন।
এছাড়াও ভারতে ১ হাজার ৫৭৯ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে ৪ জন, বেলজিয়ামে ২ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।